June 28, 2026, 5:39 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা

অভয়নগর প্রতিবেদক

সিলেটের জৈন্তাপুরে সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সীমান্ত সুরক্ষায় জনসম্পৃক্ততা বাড়াতে নানা কর্মসূচি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) আয়োজিত জনসচেতনতামূলক সভা, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ‘আলোর পথে’ শীর্ষক কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) জৈন্তাপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার (পিএসসি)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক হুমায়ন করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন (পিএসসি)।
বক্তারা বলেন, সীমান্তবর্তী অঞ্চলের অনেক মানুষ ভৌগোলিক প্রতিবন্ধকতা ও শিক্ষার অভাবে উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে রয়েছেন। এ সুযোগে কিছু অসাধু চক্র সাধারণ মানুষকে মাদক পাচার, চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে ফেলছে। এসব কর্মকাণ্ড ব্যক্তি, সমাজ ও দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর উল্লেখ করে তারা জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয়দের কৃষিকাজ, বাগান ও অন্যান্য উৎপাদনশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ‘আলোর পথে’ প্রকল্পের মাধ্যমে যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগের কথা তুলে ধরা হয়।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে দায়িত্ব পালনকালে সদস্যদের প্রতিকূল আবহাওয়া, দুর্গম এলাকা ও নানা ঝুঁকির মুখে কাজ করতে হয়। তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। একই সঙ্গে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানানো হয়।
দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে কয়েকশ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। স্থানীয়রা এই উদ্যোগকে বিজিবির মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, সীমান্ত ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক তারেক মাহমুদ, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা ‘আলোর পথে’ প্রকল্পের আওতায় এলইডি বাল্ব তৈরির প্রশিক্ষণ কর্মশালা এবং বিনামূল্যে চিকিৎসা সেবাকেন্দ্র পরিদর্শন করেন।



ফেসবুক কর্নার