June 5, 2026, 5:27 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন

মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উত্তর গগন গ্রামের শারীরিক প্রতিবন্ধী যুবক মো. সোহাগ নিজের পরিশ্রম ও আত্মবিশ্বাসে গড়ে তুলেছেন এক অনন্য সংগ্রামের গল্প।
মো. সোহাগ স্থানীয় বাসিন্দা মো. জলিল তালুকদারের ছেলে। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করেন। তবে নানা চেষ্টা করেও কোনো চাকরি না পেয়ে হতাশ না হয়ে নিজেই জীবিকা নির্বাহের পথ খুঁজে নেন।
বর্তমানে তিনি একটি ছোট মুদি দোকান পরিচালনা করে নিজের সংসার চালাচ্ছেন। প্রতিদিনের কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই তিনি নিজের ও পরিবারের প্রয়োজন মেটানোর চেষ্টা করছেন। সোহাগ জানান, তিনি কখনো ভিক্ষা বা অন্যের সহায়তার ওপর নির্ভর করতে চাননি; বরং নিজের পরিশ্রমেই বেঁচে থাকতে চান।
স্থানীয় বাসিন্দারা তার এই আত্মনির্ভরশীল উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন। তাদের মতে, সোহাগের জীবনসংগ্রাম সমাজের জন্য এক অনুপ্রেরণার উদাহরণ।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগী ও সংগ্রামী মানুষদের জন্য সরকারি ও সামাজিক সহায়তা বাড়ানো প্রয়োজন, যাতে তারা আরও এগিয়ে যেতে পারে এবং সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে।



ফেসবুক কর্নার