June 24, 2026, 1:55 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাই উপজেলায় নবদম্পতির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে রোববার (২৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মাহফুজ (২০) ও তার স্ত্রী মনিকা বেগম (১৮)। তারা প্রায় পাঁচ মাস আগে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমদিকে পরিবারের অমতে বিয়ে হলেও পরে উভয় পরিবার বিষয়টি মেনে নেয় এবং তারা একসঙ্গে বসবাস শুরু করেন। ঘটনার দিন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটানোর পর হঠাৎ তাদের অসুস্থ অবস্থায় পাওয়া যায়।
পরিবারের সদস্যরা দ্রুত তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিকা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই মনিকার মৃত্যু হয়েছিল।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক শোক ও আলোড়নের সৃষ্টি করেছে।



ফেসবুক কর্নার