April 27, 2026, 2:44 pm
শিরোনাম :
স্বামীকে ‘সাইজ’ করতে মিথ্যা মামলা করলে সরকার পাশে থাকবে না: আইনমন্ত্রী লেন্স যখন শিকারি: মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল লিঞ্চিং? তৈরি পোশাক খাতে বাড়ছে সংকট, টিকে থাকতে নীতি সহায়তার জোর দাবি দিনাজপুরে কৃষি প্রণোদনায় প্রান্তিক কৃষকদের মাঝে মুগডাল বীজ ও সার বিতরণ ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের সংবর্ধনা ও প্রতিনিধি সভা গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু

দিনাজপুরে কৃষি প্রণোদনায় প্রান্তিক কৃষকদের মাঝে মুগডাল বীজ ও সার বিতরণ

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার হিলি দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার কৃষকদের উন্নয়নে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। সঠিক সময়ে বীজ ও সার ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি কৃষি সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
উপজেলা কৃষি অফিসার জানান, মুগডাল চাষে উৎসাহ দিতে উপজেলার ২০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিঘা প্রতি ৫ কেজি মুগডাল বীজ, ৫ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। কৃষকদের সার্বিক সহযোগিতায় কৃষি বিভাগের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।



ফেসবুক কর্নার