April 27, 2026, 6:13 pm
শিরোনাম :
কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক একজনের আপত্তিতে থমকে সড়ক নির্মাণ, ভোগান্তিতে শতাধিক মানুষ দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার

নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক

হামিদুল হক মার্সাল, রামু (কক্সবাজার) প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পুরাতন বাস স্টেশন এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজির চালককে আটক করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। এ সময় নাইক্ষ্যংছড়ি থেকে রামুগামী একটি সন্দেহভাজন সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়।
প্রাথমিকভাবে চালক অবৈধ কোনো বস্তু বহনের কথা অস্বীকার করলেও পরে সিএনজির চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে মোট ৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক ব্যক্তি জান্নাত উল্লাহ সাঈদ (১৯), তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. একরাম উল্লাহ জানান, উপজেলায় মাদক পাচার ও চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার