June 28, 2026, 4:03 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই

অভয়নগর প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পবিত্র কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দরবার প্রধান আব্দুর রহমান শামিম (৬৫), ওরফে কালান্দার শামিমজাহাঙ্গীর হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত প্রায় ২টার দিকে দৌলতপুর থানা পুলিশ ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের নাহারুল মণ্ডলের ছেলে বিপ্লব (২৬) এবং রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, নির্দিষ্ট তথ্য ও ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় ফরজ আলী নামের আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল দুপুরে কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ফিলিপনগরের একটি দরবার শরীফে হামলা চালায়। এতে দরবার প্রধান শামিমজাহাঙ্গীর নিহত হন। হামলার সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে এবং অন্তত তিনজন আহত হন।
এ ঘটনায় ১৩ এপ্রিল রাতে নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে গ্রেপ্তারকৃত দুইজনের নাম এজাহারে উল্লেখ ছিল না বলে পুলিশ জানিয়েছে।



ফেসবুক কর্নার