April 27, 2026, 6:29 pm
শিরোনাম :
কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক একজনের আপত্তিতে থমকে সড়ক নির্মাণ, ভোগান্তিতে শতাধিক মানুষ দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার

মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ক্রয়কৃত জমির ওপর অবৈধভাবে ভবনের ছাদ নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ এখলাস শেখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে নির্মাণকাজ বন্ধ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) দায়ের করা অভিযোগে জানা যায়, উপজেলার সরালিয়া মৌজার এস.এ দাগ নং-৬৭০, ডিপি নং-১১৯৩, জে.এল নং-১১৫ এর আওতাধীন ০.০৪০০ একর জমি মোঃ এখলাস শেখ তার মা মোসাঃ নারগিস বেগমের নামে পূর্ব মালিক মোঃ আল-আমিনের কাছ থেকে বৈধভাবে ক্রয় করেন। জমিটি দীর্ঘদিন ধরে তারা ভোগদখলে আছেন বলে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, জমি বিক্রয়ের সময় সম্পূর্ণ জমি বুঝিয়ে না দিয়ে বর্তমানে পূর্ব মালিক মোঃ আল-আমিন তার নির্মিত ভবনের ছাদ উক্ত জমির ওপর অবৈধভাবে সম্প্রসারণ করছেন। এতে জমির মালিকানা অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ভুক্তভোগীর নিজস্ব স্থাপনা নির্মাণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
ভুক্তভোগী মোঃ এখলাস শেখ বলেন, “আমার ক্রয়কৃত জমির ওপর জোরপূর্বক ছাদ নির্মাণ করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ। দলিলে উল্লেখিত জমির মূল্য ৪০ লাখ টাকা হলেও বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে মোট ৪৩ লাখ টাকা নেওয়া হয়েছে, যার প্রমাণ আমার কাছে রয়েছে।”
এমতাবস্থায় অবৈধ নির্মাণকাজ দ্রুত বন্ধ এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার