June 28, 2026, 4:04 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে আরাফাতুন (২০) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে আত্রাই সরকারি কলেজ মাঠসংলগ্ন নদীতীরের বেদে পল্লিতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই নদীর তীরে পলিথিনের ছাউনি দিয়ে গড়ে ওঠা বেদে পল্লিতে প্রায় ২৫ থেকে ৩০টি পরিবার বসবাস করে। ভোরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে একটি বড় ইউক্যালিপটাস গাছ উপড়ে গিয়ে আরাফাতুনের বসতঘরের ওপর ভেঙে পড়ে। এতে তিনি গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পল্লীর বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত আরাফাতুন বেদে সম্প্রদায়ের সদস্য ছিলেন। তার অকাল মৃত্যুতে পুরো পল্লিতে শোকের ছায়া নেমে এসেছে।
নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার