June 28, 2026, 4:03 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন

নওশেদ ভুঁইয়া ক্রাইম রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের যানজট নিরসন ও নাগরিক ভোগান্তি কমাতে খালপাড় থেকে মসজিদ রোড পর্যন্ত নতুন সংযোগ সড়ক এবং আধুনিক গণশৌচাগার নির্মাণের দাবি জানিয়েছে সামাজিক সংগঠন তরী বাংলাদেশ।
সংগঠনটির পক্ষ থেকে পৌর প্রশাসকের কাছে দেওয়া এক লিখিত আবেদনে বলা হয়, শহরের কোর্ট রোড ও মসজিদ রোড এলাকায় তীব্র যানজটের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। একই সঙ্গে ওই এলাকায় আধুনিক গণশৌচাগার না থাকায় দূর-দূরান্ত থেকে আসা নারী, পুরুষ ও শিশুদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
আবেদনে উল্লেখ করা হয়, সদর মডেল থানার পূর্ব সীমানা ঘেঁষে টাউনখাল থেকে মসজিদ রোড পর্যন্ত একসময় প্রায় ১৫ ফুট চওড়া একটি সরকারি খাল ছিল, যা বর্তমানে ড্রেনে পরিণত হয়েছে। ওই এলাকায় কিছু সরকারি খাস জমিও রয়েছে। এসব জায়গা দখলমুক্ত করে পরিকল্পিতভাবে সড়ক সম্প্রসারণ এবং গণশৌচাগার নির্মাণ করলে যানজট ও স্যানিটেশন সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
বিষয়টি জনস্বার্থে বিবেচনার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক মো. শরিফুল ইসলাম। আবেদনটির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবরও পাঠানো হয়েছে।
সংগঠনটির আহ্বায়ক শামীম আহমেদ বলেন, “২০২৩ সালের শেষদিকে সংশ্লিষ্ট স্থানটি পরিদর্শন করা হলেও পরবর্তীতে বিভিন্ন কারণে উদ্যোগটি বাস্তবায়ন হয়নি। আমরা আশা করি, বর্তমান আবেদনটি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে



ফেসবুক কর্নার