June 28, 2026, 4:05 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ

আল আমিন ধামরাইহাট ঢাকা প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাড়ির বিভিন্ন স্থানে রাখা ড্রাম ও পাত্র থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, কোনো ধরনের অনুমোদন ছাড়াই এসব ডিজেল মজুদ করে রাখা হয়েছিল।
উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা ৬০০ লিটার ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রশাসন আরও জানায়, অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে কঠোর অবস্থান বজায় রাখা হবে।



ফেসবুক কর্নার