April 28, 2026, 6:12 am
শিরোনাম :
তীব্র গরমে সরই উচ্চ বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, ইউপি প্রশাসকের ৫ দফা নির্দেশনা নেত্রকোনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার কেপি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালক বিভাগে সোনাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিতাইকুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সোনাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে বালিকা বিভাগে নলুয়া ফিডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত ফাইনালে নলুয়া ফিডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে শিরোপা জিতে নেয়।
উপজেলার মোট ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থ, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্বগুণ গড়ে তোলে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্তসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করলে তারা সুস্থ ও ইতিবাচক ধারায় বেড়ে উঠবে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
টুর্নামেন্টে বালক বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সোনাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়ন্ত ত্রিপুরা এবং বালিকা বিভাগে সেরা খেলোয়াড় হন নলুয়া ফিডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিয়া বাড়ৈ।



ফেসবুক কর্নার