April 28, 2026, 6:53 am
শিরোনাম :
সীমান্তে অভিযানে ভারতীয় ট্রাক থেকে বিপুল চেতনানাশক ট্যাবলেট জব্দ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, সেবায় ভোগান্তিতে রোগীরা তীব্র গরমে সরই উচ্চ বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, ইউপি প্রশাসকের ৫ দফা নির্দেশনা নেত্রকোনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

নেত্রকোনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ফারুক আহমেদ রকি নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরে বজ্রপাতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার  দুপুরে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জাংঘালিয়া হাওরে ধান শুকানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান মো. মোনায়েম খান পালান (৫০)। তিনি সাতগাঁও গ্রামের বড়রিয়া পাড়ার নেকবর খানের ছেলে।
অন্যদিকে, একই দিনে দুপুর সোয়া ১টার দিকে কৃষ্ণপুর হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান শুভ মণ্ডল। তিনি সিরাজগঞ্জ জেলা থেকে কাজের উদ্দেশ্যে নেত্রকোনার হাওরে এসেছিলেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দুই ঘটনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার