April 28, 2026, 7:37 am
শিরোনাম :
ঝড়ের আভাস, কয়েক অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুরে রাজধানীর আবাসিক এলাকায় বেপরোয়া অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের পর হত্যার আশঙ্কা সীমান্তে অভিযানে ভারতীয় ট্রাক থেকে বিপুল চেতনানাশক ট্যাবলেট জব্দ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, সেবায় ভোগান্তিতে রোগীরা তীব্র গরমে সরই উচ্চ বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, ইউপি প্রশাসকের ৫ দফা নির্দেশনা নেত্রকোনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তীব্র গরমে সরই উচ্চ বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, ইউপি প্রশাসকের ৫ দফা নির্দেশনা

রাসেল বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ের কারণে ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার সকালে পরিস্থিতি পরিদর্শনে বিদ্যালয়ে যান সরই ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ রাশেদুল হক রাসেল। তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যালয় কর্তৃপক্ষকে জরুরি ৫ দফা নির্দেশনা প্রদান করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার ক্লাস চলাকালীন অতিরিক্ত গরম ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হঠাৎ করে ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরদিন সকালেও কয়েকজন শিক্ষার্থী একই ধরনের শারীরিক সমস্যায় ভুগলে দ্রুত সরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি মেডিকেল টিমকে ডাকা হয়। টিমটি ঘটনাস্থলে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে পরামর্শ দেয়।
পরিদর্শনকালে ইউপি প্রশাসক বিদ্যালয় কর্তৃপক্ষকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে—শ্রেণিকক্ষে পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের বসানো, বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষার্থীদের পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান ও খালি পেটে বিদ্যালয়ে না আসার বিষয়ে সচেতন করা, প্রখর রোদে অপ্রয়োজনীয় চলাফেরা সীমিত রাখা, বিদ্যালয়ে সবসময় প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখা এবং গুরুতর অসুস্থতার ক্ষেত্রে দ্রুত হাসপাতালে পাঠানো ও অভিভাবকদের অবহিত করা।
এ বিষয়ে ইউপি প্রশাসক মোঃ রাশেদুল হক রাসেল বলেন, “তীব্র তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি। বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো শিক্ষার্থীর ক্ষতি না হয়।”
এ সময় স্থানীয় ইউপি সদস্য, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার