April 28, 2026, 8:16 am
শিরোনাম :
দেবিদ্বারে কলেজে হামলার অভিযোগ, শিক্ষার্থীসহ আহত ৭ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঝড়ের আভাস, কয়েক অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুরে রাজধানীর আবাসিক এলাকায় বেপরোয়া অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের পর হত্যার আশঙ্কা সীমান্তে অভিযানে ভারতীয় ট্রাক থেকে বিপুল চেতনানাশক ট্যাবলেট জব্দ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ, সেবায় ভোগান্তিতে রোগীরা তীব্র গরমে সরই উচ্চ বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, ইউপি প্রশাসকের ৫ দফা নির্দেশনা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের পর হত্যার আশঙ্কা

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার হিলি দিনাজপুর

কুমিল্লায় কর্মরত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তিনি কুমিল্লায় ফিরছিলেন। শুক্রবার দিবাগত রাতে পদুয়ার বাজার এলাকা থেকে পরিবারের সঙ্গে সর্বশেষ কথা বলেন তিনি। সে সময় তিনি জানান, অল্প সময়ের মধ্যেই বাসায় পৌঁছাবেন। তবে এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
বুলেট বৈরাগীর মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ৯ মাস বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন। একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা-মা ভেঙে পড়েছেন।



ফেসবুক কর্নার