June 5, 2026, 2:19 pm
শিরোনাম :
নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি

ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহাফুজ আফজাল এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।
সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ সমিতির সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়, যেখানে গত এক বছরের কার্যক্রম, সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। একই সঙ্গে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সদস্যরা ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা আধুনিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, জনবল সংকট, সেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি জটিল রোগ হওয়ায় রোগীদের জন্য মানসম্মত ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে হাসপাতালকে আরও উন্নত ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথিরা হাসপাতালের সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দেন। সভার শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।



ফেসবুক কর্নার