June 5, 2026, 2:23 pm
শিরোনাম :
নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি

লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা

তোফাজ্জল হোসাইন লামা বান্দরবান প্রতিনিধি

“সরকারি খরচে বিরোধের সমাধান, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে লামা চৌকি আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় আদালত ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সরকারি আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরে বলেন, দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে আইনি সেবা নিশ্চিত করা সময়ের দাবি। তারা মামলা জট কমাতে আদালতের বাইরে আপস-মীমাংসা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষকে আইনি সহায়তা সম্পর্কে সচেতন করার ওপর জোর দেন, যাতে অর্থের অভাবে কেউ বিচার থেকে বঞ্চিত না হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ। উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, আদালতের আইনজীবীবৃন্দ, বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি পাবে এবং সরকারি আইনগত সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত হবে।



ফেসবুক কর্নার