June 5, 2026, 2:20 pm
শিরোনাম :
নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি

মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে টানা ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের প্রভাবে গোগালী ছড়ার বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন এবং ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। এ সময় তার সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ইউএনও বলেন, টানা বৃষ্টিপাতের কারণে হঠাৎ সৃষ্ট এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে দ্রুত সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ এড়াতে গোগালী ছড়ায় একটি স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি জরুরি ভিত্তিতে ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা নেওয়ার কাজও শুরু করা হয়েছে।
স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে একই সমস্যার মুখোমুখি হতে হয় তাদের। তাই স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।
প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



ফেসবুক কর্নার