June 28, 2026, 1:23 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে পড়ল টাওয়ার

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়া, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়া এবং যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়ে বজ্রপাতসহ প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের তীব্রতায় জেলার বিভিন্ন স্থানে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে।
কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে খালে পড়ে যায়। ফলে ওই এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। একই উপজেলার কায়েমপুর ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এদিকে বাদৈর বাজার এলাকায় সড়কের ওপর গাছ উপড়ে পড়ায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আখাউড়া-আগরতলা সড়কসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছপালা ভেঙে পড়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। আশুগঞ্জে রেললাইনের ওপর গাছ পড়ে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে।
সদর ও নবীনগর উপজেলার বিভিন্ন এলাকাতেও ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড় ও বৃষ্টির কারণে এসএসসি পরীক্ষার্থীদের অনেকেই নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে বিলম্বের সম্মুখীন হন।
স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।



ফেসবুক কর্নার