June 3, 2026, 10:15 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

বাংলাদেশি কনটেন্ট নির্মাতাদের সঙ্গে DJI গ্লোবালের প্রথম কোলাবোরেশন

নাজিমুল ইসলাম স্টাফ রিপোর্টার নাগেশ্বরী কুড়িগ্রাম

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের জীবনযাত্রাকে ড্রোন ক্যামেরায় তুলে ধরে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন দুই তরুণ কনটেন্ট নির্মাতা নাজমুল হোসাইন (লাবু) ও মো. সুমন শেখ, যিনি “সুমন দ্যা কাইট” নামে পরিচিত। বিশ্বখ্যাত ড্রোন প্রযুক্তি প্রতিষ্ঠান DJI গ্লোবালের সঙ্গে তাদের কোলাবোরেশন ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
সম্প্রতি নাজমুল হোসাইনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও DJI-এর মার্কেটিং টিমের নজরে আসে। পরে প্রতিষ্ঠানটি সরাসরি যোগাযোগ করে এবং আনুষ্ঠানিকভাবে এই কোলাবোরেশন সম্পন্ন হয়। জানা গেছে, বাংলাদেশের কনটেন্ট নির্মাতাদের সঙ্গে DJI গ্লোবালের এটি প্রথম আনুষ্ঠানিক কাজ।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা নাজমুল হোসাইন দীর্ঘদিন ধরে দেশের নদী, চরাঞ্চল ও গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরছেন। অন্যদিকে রাজবাড়ীর সুমন শেখ ড্রোন ভিডিওগ্রাফিতে নিজস্ব স্বকীয়তা তৈরি করেছেন।
সম্প্রতি কক্সবাজারের মহেশখালীতে একসঙ্গে ভ্রমণের সময় তারা একটি ভিডিও ধারণ করেন। প্রকৃতির সৌন্দর্য ও বাস্তব জীবনের সরল উপস্থাপনায় তৈরি সেই কনটেন্ট আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলে।
নাজমুল হোসাইন বলেন, “প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই কাজ করি। কখনোই অর্থের জন্য নয়, বরং ভালো লাগা থেকেই মুহূর্তগুলো ক্যামেরায় ধরি।”
সুমন শেখ বলেন, “আমরা নিজের মতো করে কাজ করেছি। এই স্বীকৃতি আমাদের আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দিচ্ছে।”
এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের তরুণ কনটেন্ট নির্মাতাদের জন্য একটি অনুপ্রেরণার উদাহরণ। এটি প্রমাণ করে, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে কাজ করলে দেশ থেকেই বিশ্বমঞ্চে পৌঁছানো সম্ভব।
বর্তমানে এই দুই নির্মাতা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বাংলাদেশের প্রকৃতি ও মানুষের গল্প তুলে ধরার কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।



ফেসবুক কর্নার