June 5, 2026, 1:10 pm
শিরোনাম :
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া

নওগাঁয় অভিযানে ৭০ বোতল ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার, আটক ১

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সদৃশ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি অটোচার্জার ভ্যান জব্দ করা হয় এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশ উপজেলার নজিপুর-সাপাহার সড়কের নজিপুর পৌরসভার আত্রাই ব্রিজের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. নজরুল (৫৬) নামের এক ব্যক্তির চালিত অটোচার্জার ভ্যান তল্লাশি করা হয়। এ সময় ভ্যানের সিটের বক্স থেকে ৭০ বোতল নিষিদ্ধ মাদক সিরাপ উদ্ধার করা হয়। আটক নজরুল উপজেলার পাইকড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



ফেসবুক কর্নার