June 28, 2026, 1:24 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

জগন্নাথপুর প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের জগন্নাথপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জগন্নাথপুর প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মো. সানোয়ার হাসান সুনু, সহ-সভাপতি মো. আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, অফিস সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু।
এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা, তাদের মধ্যে ছিলেন জুয়েল আহমদ, গোবিন্দ দেব, শাহ এসএম ফরিদ, বিপ্লব দেবনাথ, সুমিত রায়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ এবং একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে চলমান ঘটনা, তথ্য ও মতামত মানুষের কাছে পৌঁছে যায়। তিনি সাংবাদিকদের সমাজের অতন্দ্র প্রহরী হিসেবে উল্লেখ করে বলেন, তাদের লেখনি সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, জগন্নাথপুর উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের নির্ভীকভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে এবং তার সঙ্গে যোগাযোগের সুযোগ সবসময় উন্মুক্ত থাকবে।



ফেসবুক কর্নার