June 5, 2026, 1:08 pm
শিরোনাম :
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া

মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) নারায়ণগঞ্জ ইউনিটের যুব রেড ক্রিসেন্ট সদস্যদের এপ্রিল মাসের মাসিক সাধারণ সভা প্রাণবন্ত ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি যুব সদস্যদের সঙ্গে মতবিনিময় করে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “তরুণরাই রেড ক্রিসেন্টের মূল শক্তি। তাদের উদ্ভাবনী চিন্তা ও সক্রিয় অংশগ্রহণ একটি মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তিনি আগামী ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য যুব সদস্যদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি চলমান ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন (সিসিএ) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। এছাড়া নতুন ও পুরনো সদস্যদের মধ্যে পরিচিতি ও মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার মাহমুদা মুন্সী, সিসিএ প্রকল্পের সিনিয়র অফিসার মোঃ সুজন আলী এবং যুব প্রধান সানজিদা আক্তার মিতুসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সক্রিয় যুব সদস্যরা।
সভা শেষে অংশগ্রহণকারীরা বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস সফলভাবে আয়োজন এবং মানবিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
“মানবতার সেবায় আমরা একতাবদ্ধ”—এই প্রত্যয়ে নারায়ণগঞ্জ ইউনিটের যুব রেড ক্রিসেন্ট তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।



ফেসবুক কর্নার