April 29, 2026, 6:30 am
শিরোনাম :
কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার নেত্রকোনায় বিশেষ অভিযানে চোলাই মদ-গাঁজাসহ নারী গ্রেফতার দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পরে সচল ব্রহ্মপুত্র ফিলিং স্টেশন, স্বস্তিতে রৌমারীর জনজীবন সুনামগঞ্জে একই দিনে দুই ইউনিয়নে পৃথক সংঘর্ষ, আহত অন্তত ৪১ মানবিক সেবায় যুবদের এগিয়ে আসার আহ্বান: বিডিআরসিএস নারায়ণগঞ্জ ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত আলীকদমে মাদকবিরোধী অভিযানে পপি বীজ ও খোসাসহ আটক ১

সুনামগঞ্জে একই দিনে দুই ইউনিয়নে পৃথক সংঘর্ষ, আহত অন্তত ৪১

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাই উপজেলায় একই দিনে দুই ইউনিয়নে পৃথক সংঘর্ষের ঘটনায় অন্তত ৪১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নোয়াগাঁও-হাজারীপুর ও জগদল গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরমঙ্গল ইউনিয়নের নোয়াগাঁও-হাজারীপুর গ্রামে বিজয় তালুকদার ও রতিন্দ্র তালুকদারের মধ্যে কয়েকদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হলেও পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে আপাত মীমাংসা করা হয়। তবে বিরোধের রেশ থেকে যায়।
মঙ্গলবার দুপুরে সরকারি গোপাট দিয়ে হাওরের ধান আনা-নেওয়াকে কেন্দ্র করে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিজয় তালুকদারের সমর্থকরা প্রতিপক্ষের ওপর হামলা চালালে রতিন্দ্র তালুকদারের পক্ষের অন্তত ১১ জন আহত হন। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মিহির তালুকদার (৪০), রান্টু তালুকদার (৩৮), সৈকত তালুকদার (২৪) ও সাগর তালুকদার (২২)।
অপরদিকে একই দিনে উপজেলার জগদল গ্রামে মাওলানা আব্দুল কদ্দুস ও সমুজ মিয়ার সমর্থকদের মধ্যে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হন।
স্থানীয়দের মতে, সকালে একটি হাঁস মারা নিয়ে হাক্কা মিয়া ও হালেমা বেগমের পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



ফেসবুক কর্নার