June 28, 2026, 1:22 am
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড়ে চার মাস ধরে নিখোঁজ রয়েছেন হাসান আলী (৩১) নামের এক যুবক। দীর্ঘদিনেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের মডেলহাট বাজারে ভুক্তভোগী পরিবারের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিখোঁজের স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিখোঁজ হাসান আলীর পিতা রমজান আলী, প্রতিবেশী হাসান আলী ও আব্দুল ফারুক। এ সময় তারা দ্রুত নিখোঁজ যুবককে উদ্ধারের দাবি জানান।
নিখোঁজের পিতা রমজান আলী জানান, গত ১৬ জানুয়ারি তার ছেলে হাসান আলী হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি বাজারে একটি হোটেলে কাজ করতে গিয়ে নিখোঁজ হন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি অভিযোগ করেন, জামিরুল নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানা পুলিশ অজ্ঞাতনামা দুইজনকে বগুড়া থেকে গ্রেফতার করেছে।
রমজান আলী আরও বলেন, “গ্রেফতারকৃতরা জামিনে বের হয়ে আমাকে হুমকি দিচ্ছে। আমার ছেলেকে এখনো উদ্ধার করা যায়নি। দ্রুত তাকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
প্রতিবেশীরা জানান, হাসান আলী এলাকার একজন সৎ ও পরিশ্রমী যুবক ছিলেন। দীর্ঘদিন নিখোঁজ থাকায় তারা উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত তাকে জীবিত বা মৃত—যেভাবেই হোক পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।



ফেসবুক কর্নার