June 5, 2026, 12:01 pm
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, কটিয়াদিতে জনদুর্ভোগ চরমে

হুমায়ুন কবির কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

 

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাঁচগাতিয়া গ্রামের চৌরাস্তা চেয়ারম্যান মোড়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, এতে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে অল্প বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। এতে আশপাশের দোকানপাটে পানি ঢুকে পড়ে এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন কিশোরগঞ্জ জেলা সদর থেকে সিএনজি, পিকআপ, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে হাজারো মানুষ চলাচল করে। এছাড়া মসুয়া ও বুরুদিয়া এলাকার কৃষকরা ভোর থেকে সবজি ও কাঁচামাল পরিবহনে এ সড়ক ব্যবহার করেন। কিন্তু বৃষ্টি হলেই পানি জমে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।
এলাকাবাসী জানান, পানি নিষ্কাশনের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পাইপ বসানো হলেও তা যথেষ্ট কার্যকর নয়। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়।
তারা দ্রুত স্থায়ী সমাধানের জন্য সড়কের পাশে ড্রেন নির্মাণ করে তা জিয়া খালের সঙ্গে সংযুক্ত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে এ সমস্যা আরও তীব্র আকার ধারণ করবে এবং জনদুর্ভোগ বাড়বে।



ফেসবুক কর্নার