June 5, 2026, 12:01 pm
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

আলীকদমে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ প্রতিষ্ঠানে ৬ লাখ টাকা জরিমানা

রাসেল বান্দরবান

বান্দরবানের আলীকদম উপজেলায় লাইসেন্সবিহীন ও পরিবেশবিধি লঙ্ঘন করে পরিচালিত তিনটি ইটভাটায় যৌথ অভিযান চালিয়ে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম। অভিযানে বন বিভাগ ও পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড় কাটা ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইট পোড়ানোর অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে আমতলী এলাকার ইউবিএম ইটভাটাকে ২ লাখ টাকা, চেরাং বটতলী এলাকার এবিএম ইটভাটাকে ৩ লাখ টাকা এবং দক্ষিণ-পূর্ব পালংপাড়া এলাকার এফবিএম ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ইউএনও মো. মনজুর আলম বলেন, পরিবেশ ধ্বংস ও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কোনো অবৈধ ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ পাহাড় কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম বলেন, বনের কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ সুরক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।



ফেসবুক কর্নার