June 27, 2026, 11:58 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

চাষাড়ায় হকারদের বিক্ষোভ, পুনর্বাসন ছাড়া উচ্ছেদে অনড় অবস্থান

অভয়নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পুনর্বাসনের দাবিতে হকারদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিভিন্ন এলাকা থেকে হকাররা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।
হকারদের দাবি, দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা হাজারো পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো যাবে না। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করলে তারা চরম মানবিক সংকটে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া হকাররা জানান, ফুটপাত তাদের জীবিকার একমাত্র অবলম্বন। তাই পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানান তারা। একই সঙ্গে স্থায়ী সমাধানের মাধ্যমে ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি তোলেন।
বিকেল থেকে হকারদের উপস্থিতি বাড়তে থাকায় শহীদ মিনার এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
হকার নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার