June 27, 2026, 10:46 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় ‘অসামাজিক কার্যকলাপের’ অভিযোগে নারী-পুরুষ আটক

ফারুক আহমেদ রকি নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় কথিত অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার বালালী গ্রামের নতুনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন আটপাড়া উপজেলার শাহিন মিয়া (৩০) এবং মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কলি আক্তার (১৯)। মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। পরে শাহিন মিয়া ওই নারীর বাড়িতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
স্থানীয়দের দাবি, তারা দুজনই বিবাহিত। এ ঘটনায় এলাকাবাসী তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং পরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, “অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
পুলিশ জানায়, বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হতে পারে।



ফেসবুক কর্নার