June 27, 2026, 9:16 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

দিনাজপুরে পুনাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিসেবা নিশ্চিত করতে দিনাজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে গাক চক্ষু হাসপাতাল, দিনাজপুরের উদ্যোগে এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), দিনাজপুরের আয়োজনে জেলা পুলিশ, দিনাজপুরের সার্বিক সহযোগিতায় পুলিশ লাইন্সে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, দিনাজপুরের সহ-সভানেত্রী মোছাঃ মাহমুদা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, চোখ মানব জীবনের অমূল্য সম্পদ। সচেতনতার অভাবে অনেকেই সময়মতো চিকিৎসা গ্রহণ না করায় দৃষ্টিশক্তি হারান। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে পুনাকের সহ-সভানেত্রী বলেন, সংগঠনটি শুধু আনুষ্ঠানিক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিয়মিত বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ক্যাম্পেইনে পুলিশ সদস্য, তাদের পরিবার ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ঔষুধ বিতরণ এবং লেন্সসহ ছানি অপারেশন সংক্রান্ত সেবা প্রদান করা হয়। এতে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হয়েছেন।



ফেসবুক কর্নার