June 27, 2026, 9:17 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড গুলি উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১। উদ্ধার হওয়া এসব গুলি গত জুলাই মাসে সংঘটিত সহিংসতার সময় থানা থেকে লুট করা হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকার একটি পরিত্যক্ত স্থানে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
র‍্যাব-১১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মনোয়ারা জুট মিলের প্রবেশপথের পাশে পড়ে থাকা একটি লাল রঙের ব্যাগ তল্লাশি করে ১১ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে তালিকাভুক্ত করা হয়।
উদ্ধারকৃত গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।
র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার