June 27, 2026, 9:16 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

রাসেল বান্দরবান

পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। ত্রি-স্মৃতিবিজড়িত এ দিনে গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ স্মরণে উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকেই পুণ্যার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বিহার প্রাঙ্গণগুলো। সকাল সাড়ে ৯টায় রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলি এলাকায় গিয়ে শেষ হয়। এতে ভিক্ষু সংঘসহ শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।
দিনটি উপলক্ষে ধর্মাবলম্বীরা সকালেই ছোয়াইন পূজা (অন্নদান), বোধিবৃক্ষের গোড়ায় চন্দন জল ঢেলে পূজা-অর্চনা এবং পটঠান সূত্রপাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। বুদ্ধের অহিংসার বাণী প্রচারে সমবেত প্রার্থনায় অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।
বিকেলে দ্বিতীয় পর্বে বৃক্ষ পূজা, ধর্মীয় আলোচনা সভা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা পঞ্চশীল, অষ্টশীল ও নবমশীল গ্রহণ করেন।
রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞ্ঞনাইদা মহাথেরের সভাপতিত্বে ভিক্ষু সংঘ ধর্মীয় দেশনা প্রদান করেন।
রোয়াংছড়ি সদর ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় সব বৌদ্ধ বিহারে একইভাবে উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করা হয়। শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা নিয়ে ধর্মাবলম্বীরা দিনটি উদযাপন করেন।



ফেসবুক কর্নার