June 27, 2026, 9:18 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

নাজিমুল ইসলাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম
Oplus_131072

কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকার চোরাচালান পণ্য, মাদকদ্রব্য ও গবাদিপশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩০ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য, মাদকদ্রব্য এবং গবাদিপশু আটক করতে সক্ষম হয়। সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও মাদক নির্মূলে চলমান কঠোর নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা জোরদার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দায়িত্ব পালনে বিজিবি সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক পাচার ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলমান থাকবে।



ফেসবুক কর্নার