June 27, 2026, 9:16 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

যশোরে শিশুকে দেখে বাস থামান তারেক রহমান, পরে পাঠালেন উপহার

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

যশোরে এক হৃদয়স্পর্শী ঘটনার পর ওই শিশুটির জন্য উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কয়েকদিন আগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক মা ও তার শিশু সন্তানকে দেখে গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
ঘটনাটি ঘটে গত ২৭ এপ্রিল। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত বাসে করে যশোরে যাওয়ার পথে একটি প্রতিষ্ঠানের সামনে সড়কের পাশে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন নিলিমা নামের এক নারী, কোলে ছিল তার শিশু সন্তান। বিষয়টি নজরে এলে তারেক রহমান গাড়িবহর থামিয়ে নেমে আসেন এবং শিশুটিকে কাছ থেকে দেখেন ও খোঁজখবর নেন।
ঘটনার ভিডিও ও ছবি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এরই ধারাবাহিকতায় ওই মা ও শিশুর খোঁজ নিয়ে তাদের জন্য উপহার পাঠানোর নির্দেশ দেন তারেক রহমান। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সমন্বয়ে বিষয়টি বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিলিমার বাসায় গিয়ে উপহার পৌঁছে দেয়। এ সময় সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা এ ঘটনাকে একটি মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন এবং শিশুটির প্রতি এই সহমর্মিতা প্রশংসা করছেন।



ফেসবুক কর্নার