June 27, 2026, 9:19 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

জামালপুরে ঘুমন্ত বৃদ্ধার কানের দুল ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

অভয়নগর প্রতিবেদক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গভীর রাতে ঘুমন্ত এক বৃদ্ধার কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় তার কানের লতি ছিঁড়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত কয়েদভান (৭০) ওই গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি একাই বসবাস করে আসছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে তিনি ঘরের জানালার পাশে খাটে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্ত জানালা কেটে ঘরের ভেতরে হাত ঢুকিয়ে তার কানের সোনার দুল টেনে নিয়ে যায়। এতে তার কানের লতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতের নাতি সুজন আহমেদ জানান, তার নানি একা থাকতেন। জানালার পাশে ঘুমিয়ে থাকার সুযোগে চোর এ ঘটনা ঘটায়। চুরি যাওয়া দুলের আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান জানান, আহত বৃদ্ধার কানের লতি ছিঁড়ে যাওয়ায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং ক্ষতস্থানে সেলাই করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার