June 27, 2026, 9:19 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

ঢাকা জেলার প্রথম নারী এসপি হিসেবে দায়িত্ব নিলেন শামীমা পারভীন শিল্পী

আল আমিন ধামরাইহাট ঢাকা প্রতিনিধি

ঢাকা জেলায় প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পী। বাংলাদেশ পুলিশের প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকা জেলায় বদলি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিদায়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-তে স্থানান্তর করা হয়েছে। এই রদবদলের মাধ্যমে ঢাকা জেলা পুলিশে নতুন নেতৃত্বের সূচনা হলো।
নড়াইল জেলার বাসিন্দা শামীমা পারভীন শিল্পী ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দক্ষতা, পেশাদারিত্ব ও নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। তিনি আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশন (আইএডব্লিউপি)-এর সেন্ট্রাল ও দক্ষিণ এশিয়া অঞ্চলের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন দেশের নারী পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় সাধন করেছেন। এছাড়া বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার এ নিয়োগকে বাংলাদেশ পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে নারীর ক্ষমতায়ন ও পুলিশ বাহিনীতে নারীদের অংশগ্রহণ আরও উৎসাহিত হবে।



ফেসবুক কর্নার