June 27, 2026, 9:19 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

জাল চেক ও অর্থ আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা বাবলু ও স্ত্রী গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

জাল চেকের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির এক নেতাসহ তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর গুলশান থানা পুলিশ বুধবার (২৯ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তারকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় তাদের বিরুদ্ধে জাল চেক ব্যবহার ও প্রতারণার অভিযোগ রয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ২ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন ছিল অভিযুক্তদের। পাওনা পরিশোধের জন্য দেওয়া একটি চেক পরবর্তীতে জাল বলে সন্দেহ হওয়ায় ভুক্তভোগী পক্ষ গত বছরের ডিসেম্বর মাসে গুলশান থানায় মামলা দায়ের করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া হাবিবুল ইসলাম বাবলু সম্প্রতি জেলা বিএনপির কমিটিতে দায়িত্ব পান। এর আগে তিনি আর্থিক সংক্রান্ত আরেকটি মামলায়ও কারাভোগ করেছেন বলে জানা গেছে।



ফেসবুক কর্নার