June 24, 2026, 4:24 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

বিয়ের প্রলোভনে ধর্ষণ: ভেড়ামারায় যুবকের যাবজ্জীবন, পলাতক অবস্থায় রায়

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় জনি ওরফে রাজিম (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়নাল আবেদীন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জনি ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে আসামি। নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ২০২২ সালের ১ জানুয়ারি রাতে তরুণীর বাড়িতে গিয়ে পরিবারের অনুপস্থিতির সুযোগ নেয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে।
একপর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারে জানাজানি হয়। বিয়ের জন্য চাপ দিলে আসামি যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ২০২৩ সালের ২ মার্চ তরুণী একটি পুত্রসন্তানের জন্ম দেন।
ঘটনার পর ২০২৩ সালের ২২ জুন ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩১ অক্টোবর ভেড়ামারা থানার এসআই মিন্টু মিয়া আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। তিনি আরও বলেন, গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে বর্তমানে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে।



ফেসবুক কর্নার