June 5, 2026, 9:57 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নওগাঁয় লাঠির আঘাতে আহত ১

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় বসতবাড়ির সামনে গোবর ফেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে উত্তম কুমার প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত উত্তম কুমার ওই গ্রামের অনুকুল চন্দ্র প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের অনিল চন্দ্র প্রামাণিকের ছেলে উজ্জ্বল কুমার প্রামাণিক দীর্ঘদিন ধরে উত্তম কুমারের বসতঘরের সামনে গোবর ও ময়লা-আবর্জনা ফেলছিলেন। এতে পরিবেশ দূষণসহ বসবাসে চরম ভোগান্তির সৃষ্টি হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
আহত উত্তম কুমার প্রামাণিক জানান, বিষয়টি নিয়ে একাধিকবার বাধা দিলেও উজ্জ্বল কুমার তা উপেক্ষা করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে উজ্জ্বল কুমার তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত উজ্জ্বল কুমার প্রামাণিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “ঘটনাটি আমাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



ফেসবুক কর্নার