June 5, 2026, 9:55 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

বন্দরে সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক, সেবায় স্বচ্ছতার নির্দেশনা

অভয়নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
বৃহস্পতিবার তিনি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, বন্দর থানা, বন্দর ইউনিয়ন ভূমি অফিস এবং চুনাভূড়া কমিউনিটি ক্লিনিকসহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর সেবাদান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং জনসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।



ফেসবুক কর্নার