June 5, 2026, 9:57 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

গোয়াইনঘাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

আফজাল উদ্দিন গোয়ানঘাট সিলেট প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা মাদকদ্রব্যের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ও মানবপাচার রোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।” তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে।
সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।



ফেসবুক কর্নার