June 5, 2026, 9:56 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

কালীগঞ্জে দলিল লেখকদের অভিযোগ: ‘কল্যাণ ফান্ডের’ নামে চাঁদা আদায়ের চেষ্টা

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ‘দলিল লেখক কল্যাণ ফান্ড’-এর নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন দিয়েছেন ৩৬ জন দলিল লেখক।
বুধবার (২৯ এপ্রিল) তারা ইউএনও রেজওয়ানা নাহিদের কাছে এ অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, কিছু ব্যক্তি নিজেদের সংগঠনের দায়িত্বশীল পরিচয় দিয়ে দলিল লেখকদের ওপর অতিরিক্ত অর্থ আদায়ের চাপ সৃষ্টি করছেন। এ বিষয়ে একটি কথিত ‘রেট চার্ট’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।
অভিযোগকারী দলিল লেখকদের দাবি, সরকারি ফি নির্ধারিত থাকলেও তার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে, যা সাধারণ জমি ক্রেতা-বিক্রেতাদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হতে পারে। তারা এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের একজন বলেন, তাদের নামে যে তালিকা প্রচার করা হচ্ছে তা সঠিক নয় এবং এটি ভুয়া হতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, জমি রেজিস্ট্রির মতো গুরুত্বপূর্ণ সেবায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এ ধরনের অভিযোগ দ্রুত তদন্ত করে সমাধান করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে পারে।



ফেসবুক কর্নার