June 27, 2026, 7:51 pm
শিরোনাম :
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান

কালিগঞ্জে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস পালিত

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

শুক্রবার ছিল মে দিবস। বিশ্বের শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে- মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। সেই আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ১ মে শুক্রবার বাংলাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত”। এবারের মে দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রমিক সংগঠন গুলোর উদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সকাল ৯ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বাস টার্মিনাল হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাকশিয়ালি সেতুর উপর এক সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কালীগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শিমুল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অএ সমিতির সাধারণ সম্পাদক সরদার আফসার উদ্দিন, কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনি, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাজু প্রমূখ। আলোচনা সভা শেষে কালীগঞ্জ সড়ক ও শ্রমিক ইউনিয়ন অফিস মিলনায়তনে দুর্ঘটনায় মৃত্যু ও স্বাভাবিক  মৃত্যুবরণ কারী শ্রমিকদের ৭ টি পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়। ওই সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ৩ জনকে প্রত্যেকের ৩০ হাজার টাকা করে এবং বাকি মৃত্যুবরণ ক্বারী পরিবারের মাঝে প্রত্যেককে ১২ হাজার টাকা করে অনুদান তুলে দেওয়া হয়। মৃত্যুবরণকারী ড্রাইভার নিতাই ঘোষের পৌএ আকাশের হাতে ১২ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ সময় কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শিমুল হোসেন, সাধারণ সম্পাদক ঞ তাহের, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও নলতা শ্রমিক ফেডারেশন, এবং উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পৃথকভাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়



ফেসবুক কর্নার