June 5, 2026, 8:54 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

নেত্রকোনায় নতুন ওসির প্রথম অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

ফারুক আহমেদ রকি নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় মাদকবিরোধী প্রথম অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার শাহপুর গ্রামের রবিউল ইসলাম (৩০)। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার জুমার নামাজের পর ওসি মো. তরিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শাহপুর গ্রামে অভিযান চালায়। এ সময় একটি গোয়ালঘর থেকে ৯০০ পিস ইয়াবাসহ রবিউল ইসলামকে আটক করা হয়।
নবাগত ওসি মো. তরিকুল ইসলাম জানান, তিনি গত ২৭ তারিখ রাতে মদন থানায় যোগদান করেছেন। দায়িত্ব নেওয়ার পরপরই মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি বলেন, “মদন থানায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
এদিকে স্থানীয়রা নতুন ওসির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে এলাকায় মাদক নির্মূল কার্যক্রম আরও জোরদার হবে।



ফেসবুক কর্নার