May 1, 2026, 9:09 pm
শিরোনাম :
জাইমা রহমানের ছবি বিকৃতের অভিযোগে, থানায় জিডি নওগাঁয় জমি দখলের অভিযোগে পুলিশ সদস্যকে ঘিরে উত্তেজনা নাগেশ্বরীতে ‘পাগল সেজে’ ভিক্ষা ও মাদকসেবনের অভিযোগ, উদ্বেগে এলাকাবাসী মে দিবসে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালী ও শ্রমিক অধিকার নিয়ে আলোচনা সভা নেত্রকোনায় নতুন ওসির প্রথম অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিকিৎসক দম্পতি গ্রেপ্তার, আদালতে প্রেরণ জগন্নাথপুরে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সুবলং শাখা বন বিহারে বুদ্ধ পূর্ণিমা ধর্মীয় মর্যাদায় উদযাপন মে দিবসে ঝিনাইদহে শ্রমিক দলের সমাবেশ, শ্রমিক অধিকার নিশ্চিতের দাবি শিবচরে মে দিবসে শ্রমিক অধিকার নিশ্চিতে জোর দাবি

জাইমা রহমানের ছবি বিকৃতের অভিযোগে, থানায় জিডি

নাজিমুল ইসলাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জাইমা রহমানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গত ৩০ এপ্রিল রাতে নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক বাদী হয়ে নাগেশ্বরী থানায় এ জিডি দায়ের করেন।
জিডি সূত্রে জানা যায়, একই দিন রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে মো. রাসেল মামুন (৩২) নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জাইমা রহমানের একটি ছবি সম্পাদনা করে পোস্ট করেন। অভিযোগে বলা হয়, ওই পোস্টের মাধ্যমে তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মানহানি হয়েছে।
অভিযুক্ত রাসেল মামুন নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুড়ানিপাড়া গ্রামের বাসিন্দা। জিডিতে তার ব্যবহৃত ফেসবুক আইডির একটি নির্দিষ্ট লিংকও সংযুক্ত করা হয়েছে।
বাদী ওমর ফারুক বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে কারও ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি আইনগতভাবে তদন্ত হওয়া প্রয়োজন।
ঘটনার পর অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টিকে ‘ভুল’ হিসেবে স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার কথা জানিয়েছেন।
নাগেশ্বরী থানার ডিউটি অফিসার মো. মাহমুদুল হাসান জিডিটি গ্রহণ করেন। জিডি নম্বর-১৬২২, তারিখ ৩০/০৪/২০২৬।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ হিল জামান জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) নিরঞ্জন রায়কে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার