June 5, 2026, 8:53 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

নেত্রকোনা বারহাট্টায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক

ফারুক আহমেদ রকি নেত্রকোনা প্রতিনিধি

​নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। আজ শুক্রবার (১লা মে) দিনব্যাপী তিনি বন্যার্তদের খোঁজখবর নিতে দুর্গত এলাকায় অবস্থান করেন।
​পরিদর্শনকালে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিবরণ শোনেন। ফসলের ব্যাপক ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি কৃষকদের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
​সরেজমিন পরিদর্শনে তিনি উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা ও ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করেন। ​প্রতিকূল এই সময়ে বিচলিত না হয়ে সকলকে ধৈর্য ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ জানান।​ ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত প্রণয়ন করে সরকারিভাবে প্রয়োজনীয় ত্রাণ ও কৃষি সহায়তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।
​অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এ সময় উপস্থিত স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের বন্যার্তদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ দেন। তিনি বলেন, “জনগণের এই দুর্যোগে সরকার সবসময় তাদের পাশে আছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ সংকটে না থাকে



ফেসবুক কর্নার