June 27, 2026, 6:30 pm
শিরোনাম :
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান

বনানীর টিএন্ডটি মাঠে পশুর হাটের সিদ্ধান্তে ক্ষোভ, মাঠ রক্ষায় মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর বনানী-মহাখালী এলাকার ঐতিহাসিক টিএন্ডটি মাঠে কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় বাসিন্দা, ক্রীড়াবিদ ও পরিবেশ সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এ উদ্যোগের প্রতিবাদে শুক্রবার সকালে মাঠ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “গরুর হাট নয়, খেলার মাঠ চাই” স্লোগান তুলে মাঠটি সংরক্ষণের দাবি জানান। তাদের মতে, এটি এলাকাবাসীর একমাত্র উন্মুক্ত খেলার মাঠ, যা কিশোর-তরুণদের ক্রীড়া চর্চার গুরুত্বপূর্ণ স্থান।
স্থানীয়দের অভিযোগ, অতীতেও এ মাঠে পশুর হাট বসানো হয়েছিল। তখন হাট শেষে মাঠ পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে বর্জ্য, গর্ত ও মাটির ক্ষতির কারণে মাঠটি দীর্ঘদিন ধরে আংশিকভাবে ব্যবহার অনুপযোগী হয়ে রয়েছে।
ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার আহসান হাবীব বলেন, একটি মাঠ তৈরি করতে দীর্ঘ সময় লাগে, কিন্তু অল্প সময়েই তা নষ্ট হয়ে যেতে পারে। পশুর হাট বসালে মাঠের মাটি ও ঘাসের ক্ষতি হয়, যা পুনরুদ্ধার করা কঠিন।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, পশুর হাট বসানো হলে পরিবেশ দূষণ, মাঠের অবকাঠামোগত ক্ষতি এবং কিশোরদের খেলাধুলার সুযোগ কমে যাওয়ার মতো নেতিবাচক প্রভাব পড়বে। এতে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে বলেও তারা মনে করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সিটি কর্পোরেশনকে বিকল্প স্থানে পশুর হাটের ব্যবস্থা করার আহ্বান জানান। একইসঙ্গে দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী জানিয়েছেন, মাঠ রক্ষায় তাদের আন্দোলন চলমান থাকবে।



ফেসবুক কর্নার