May 23, 2026, 7:52 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২২ গোপালগঞ্জে ৪ আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকৃত সিএনজি উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার খুলনা বিভাগের সবচেয়ে বড় গরু ডুমুরিয়ার ‘রাজা মানিক’ বিক্রি হবে ১২ লাখে সরাইলে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, বিচারের অপেক্ষায় ভুক্তভোগী পরিবার খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার স্কুল শিক্ষার্থী রামিসার ঘটনায় কুলাউড়ায় মানববন্ধন, সুষ্ঠু বিচারের দাবি ঘোড়াঘাটে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ভোলায় ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন হাওরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

রিকন্ডিশন গাড়ির বাজারে স্থবিরতা, চাপে ব্যবসা ও রাজস্ব খাত

মুনতেশাম হোসেন স্টাফ রিপোর্টার ঢাকা

দেশের রিকন্ডিশন গাড়ির বাজারে দীর্ঘদিনের স্থবিরতা আরও প্রকট আকার ধারণ করেছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, ডলার সংকট, আমদানি সীমাবদ্ধতা এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের কারণে এ খাত কার্যত ধসের মুখে পড়েছে। এতে একদিকে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে ঝুঁকিতে পড়ছে সরকারের রাজস্ব আয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে ব্যবহৃত ব্যক্তিগত গাড়ির প্রায় ৮০ শতাংশই রিকন্ডিশন বাজার থেকে আসে, যার বড় অংশই জাপান থেকে আমদানি করা। বছরে কয়েক বিলিয়ন ডলারের এই বাজারে বর্তমানে আমদানি উল্লেখযোগ্য হারে কমে গেছে।
চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, গত চার অর্থবছরে যেখানে রিকন্ডিশন গাড়ি আমদানি ২০ হাজারের বেশি ছিল, সেখানে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। জুলাই থেকে মার্চ পর্যন্ত প্রতি মাসে গড়ে ৮০০ থেকে ১২০০ গাড়ি আমদানি হলেও মার্চ মাসে তা কমে দাঁড়ায় মাত্র ৪৬৯টি।
বিশ্লেষকদের মতে, ডলার সংকট ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বৃদ্ধির ফলে আমদানি ব্যয় বেড়েছে। পাশাপাশি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার জটিলতা ও রাজনৈতিক অস্থিরতাও এ খাতে নেতিবাচক প্রভাব ফেলছে।
এদিকে দেশে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ক্রেতারা বিলাসপণ্যে খরচ কমিয়ে দিচ্ছেন, ফলে রিকন্ডিশন গাড়ির চাহিদাও হ্রাস পেয়েছে। আগে যেখানে বিআরটিএতে গাড়ি নিবন্ধনের জন্য দীর্ঘ লাইন দেখা যেত, বর্তমানে সেখানে উল্লেখযোগ্যভাবে কমে গেছে নিবন্ধনের সংখ্যা।
ব্যবসায়ীরা জানান, বিক্রি কমে যাওয়ায় তারা বাধ্য হয়ে কম দামে গাড়ি বিক্রি করছেন। অনেকেই লোকসান এড়াতে আমদানি কমিয়ে দিয়েছেন। কেউ কেউ আসন্ন বাজেটে গাড়ির বয়সসীমা ৫ বছর থেকে বাড়িয়ে ৭-৮ বছর করা, শুল্ক কমানো এবং আমদানি নীতিমালা সহজ করার দাবি জানিয়েছেন।
একজন আমদানিকারক বলেন, “বর্তমান পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। ব্যাংক ঋণ, ডলার সংকট ও কম চাহিদার কারণে বড় ধরনের ক্ষতির মুখে আছি। দ্রুত নীতিগত সহায়তা না পেলে এই শিল্প বড় সংকটে পড়বে।”
অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, রিকন্ডিশন গাড়ি আমদানি খাত দীর্ঘদিন স্থবির থাকলে সরকারের রাজস্ব আয়েও নেতিবাচক প্রভাব পড়বে। কারণ এই খাত থেকে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক ও কর আদায় হয়।
সংশ্লিষ্টদের মতে, আসন্ন বাজেটে কার্যকর পদক্ষেপ না নিলে রিকন্ডিশন গাড়ির বাজারে স্থবিরতা আরও গভীর হবে এবং এর প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতেও।



ফেসবুক কর্নার