June 5, 2026, 7:38 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী বাজারে একটি গুরুত্বপূর্ণ সড়কের দীর্ঘদিনের অব্যবস্থাপনায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বাজারের মসজিদসংলগ্ন এই সড়কটি খানাখন্দে ভরা ও ভাঙাচোরা হয়ে পড়ায় বর্তমানে চলাচলের জন্য প্রায় অনুপযোগী হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টিপাত হলেই সড়কজুড়ে কাদাপানি ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পথচারীদের চলাচল যেমন দুর্বিষহ হয়ে ওঠে, তেমনি মসজিদে নামাজ আদায়ে আসা মুসল্লিদেরও পড়তে হয় চরম বিড়ম্বনায়। পিচ্ছিল অবস্থার কারণে মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, নাগেশ্বরী বাজারের ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিনেও সড়কটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এতে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে তারা অভিযোগ করেন।
এলাকাবাসীর মতে, একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনার পাশের সড়ক হওয়া সত্ত্বেও এর এমন বেহাল অবস্থা অত্যন্ত দুঃখজনক। দ্রুত সংস্কার কাজ গ্রহণ করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার