June 24, 2026, 11:29 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বাউফলের জিয়াউল ইসলাম জিয়া

অভয়নগর প্রতিবেদক

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার কৃতি সন্তান মোঃ জিয়াউল ইসলাম জিয়া। তার এই পদোন্নতিতে নিজ এলাকা বাউফলসহ রাজনৈতিক সহকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
জানা যায়, ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে যুক্ত আছেন জিয়াউল ইসলাম জিয়া। সংগঠনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে তিনি নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের পরিচয় দিয়েছেন। এরই ধারাবাহিকতায় তাকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, জিয়া সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই অর্জন বাউফলবাসীর জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন তারা।
নবনিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো। সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো।”
তার এ সাফল্যে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।



ফেসবুক কর্নার