June 24, 2026, 11:22 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আইন সম্পাদক হলেন মহেশখালীর মুনতাসীর হাসনাত

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে আইন সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন কক্সবাজারের মহেশখালীর কৃতী সন্তান মুনতাসীর হাসনাত।
সম্প্রতি কেন্দ্রীয় সংসদের অনুমোদনে প্রকাশিত এই কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্বপ্রাপ্তির খবরে মহেশখালীসহ বিভিন্ন মহলে আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে।
জানা যায়, ছাত্রজীবন থেকেই মুনতাসীর হাসনাত সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের কারণে তাকে এই পদে মনোনীত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে, তার এ অর্জনে মহেশখালীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে তার সফলতা কামনা করেছেন।



ফেসবুক কর্নার